৭ মে ২০২৬

আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী সংগঠন : হাবিবর রহমান এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী সংগঠন : হাবিবর রহমান এমপি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী সংগঠন। জনগণের ভোটের মাধ্যমে আবারও আওয়ামী লীগ হ্যাটট্রিক করেছে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে দেশকে উন্নত সমৃদ্ধশালী করে দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিময় কল্যাণকর ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার (২৩ জুন) বিকেল ৫টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে ধুনট উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম হোসেন সরকার, সহসভাপতি গোলাম সোবাহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, আহসান হাবীব, রেজাউল করিম,শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম খান, সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদীকা নাজনীল নাহার, ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আহবায়ক আশেকুর রশিদ হেলাল, যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সিমা আকতার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক সেলিম রেজা।

সকালের দিকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতাকর্মীরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি