৫ মে ২০২৬

আওয়ামী লীগ দেশে এক দলীয় শাসন ব্যবস্থা আনতে চায় : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আওয়ামী লীগ দেশে এক দলীয় শাসন ব্যবস্থা আনতে চায় : মির্জা ফখরুল

মো: শেখ ফরিদ,দেবিগঞ্জ থেকে : আওয়ামীলীগ দেশে এক দলীয় শাসন ব্যবস্থা আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন তারা এক ব্যক্তির শাসন আনতে চায়, তারা আমাদের গণতন্ত্রবিহীন করতে চায় কিন্তু দেশের মানুষ তা মেনে নেবে না। আওয়ামীলীগ হারতে চায় না কিন্তু আগামী ৩০ ডিসেম্বর নৌকাকে ৩০ পানির নিচে ডুবিয়ে দেয়া হবে।

রোববার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের দেবদারুতলায় পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদের এক পথসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি আরও বলেন, তারা চক্রান্ত করছে কেমন করে ধানের শীষের গণজোয়ার আটকে দেয়া যায়। নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়া হচ্ছে, বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। কিন্তু সারা দেশে ধানের শীষের যে গণজোয়ার শুরু হয়েছে তাতে সুনামি হয়ে যাবে। বাঁধ ভেঙে গেলে তা আর আটকানো যায় না। এবার ধানের শীষের গণজোয়ারে নৌকা ভেসে যাবে। খালেদা জিয়াকে মুক্ত করতে তিনি সকলকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

একই সাথে দলীয় নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেয়ার পাশাপাশি ভোট চুরি ঠেকাতে প্রতিটি ভোট কেন্দ্র পাহাড়া দেয়ার নির্দেশ দেন বিএনপি মহাসচিব। সরকারে গেলে বেকার যুবকদের কর্মসংস্থানের, বেকার ভাতার ব্যবস্থা ও সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় করা হবে বলেও ঘোষণা দেন তিনি। এ সময় পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ও দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু তোরাব সরকার ও সাধারণ সম্পাদক হাসমত আলী মাস্টারসহ হাজার হাজার ধানের শীষের সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি