আটোয়ারীতে রাতের আঁধারে Yamaha FZ-S মোটরসাইকেল চুরি
আনিসুর রহমান,পঞ্চগড় প্রতিনিধি: নিরাপত্তাহীনতার সুযোগে আবারও চুরির ঘটনা ঘটলো আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়।
জানা জায় ৫ সেপ্টেম্বর শনিবার আনুমানিক রাত ৯টার সময় আটোয়ারী হাসপাতালের পার্শ্বে ফখরুল ইসলামের বাড়ীর সামনে থেকে ব্লু কালারের একটি Yamaha FZ-S 150cc মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া মোটরসাইকেলের মালিকের বাড়ি আটোয়ারী উপজেলা সরদার গ্রামে। তার নাম ইরফান সাদিক বাবু।
এই ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ ও আতংক দেখা দিয়েছে।
এদিকে গত ৩ সেপ্টেম্বর আটোয়ারী উপজেলা বিএনপি মহিলাদের নেত্রী
মর্জিনা বেগমের চুরি যাওয়া স্কুটি মোটরসাইকেলটি,
৫ সেপ্টেম্বর রাতে সর্দার পাড়া মোলানী নামক পুকুর হতে উদ্ধার করে আটোয়ারী থানা পুলিশ।
এলাকার সুধীজনদের জিজ্ঞাসা, আটোয়ারী উপজেলায় এ পর্যন্ত অনেক মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে গেছে। অদ্মাবধী সময় পর্যন্ত কোন মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ পাশাপাশি, কোন চোরকেও শনাক্ত করতে পারেনি।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, মোটরসাইকেল চোরেরা প্রায় শনাক্ত হয়ে গেছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শার্শায় তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
রেললাইন অবরোধ ও বিক্ষোভ: রূপসা এক্সপ্রেস থামিয়ে এলাকাবাসীর ৭২ ঘণ্টার আলটিমেটাম
সঙ্গীত একাডেমি