৭ মে ২০২৬

আত্মসমর্পণ নয়, আমরা আলোচনায় প্রস্তুত: যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আত্মসমর্পণ নয়, আমরা আলোচনায় প্রস্তুত: যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা বলেছেন, ইউক্রেন সবসময় আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত নই। আমরা আমাদের দেশকে রক্ষা করব এবং জিতব। রোববার সিএনএনকে এ কথা জানান তিনি। ওকসানা মার্কারোভা আরও বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলের সঙ্গে থাকছেন না। তিনি ইউক্রেনে দেশকে রক্ষা করছেন। ইউক্রেনে প্রতিদিনই রাশিয়ানরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে; এর মধ্যে আলোচনার প্রস্তাবটি কতটা সত্য, তা আমরা জানি না বলে মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্রসহ প্রতিরোধ বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখার বিষয়ে মার্কারোভা বলেন, এটি রাশিয়ার সন্ত্রাসী আচরণের আরও একটি উদাহরণ। তারা আমাদের দেশে আক্রমণ করেছে। তারা সবাইকে ভয় দেখাচ্ছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি