৫ মে ২০২৬

চিকিৎসাজনিত সংকটে থাকা

আট মাসের অন্তঃসত্ত্বা নারীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬, ০১:২২ পিএম
আট মাসের অন্তঃসত্ত্বা নারীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

মিনারা হেলেন: মানবাধিকার আইনজীবীর বরাতে জানা গেছে, আট মাসের অন্তঃসত্ত্বা ও গুরুতর শারীরিক অসুস্থতায় ভোগা এক ২১ বছর বয়সী নারীকে বুধবার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে যদিও তাকে বহিষ্কার ঠেকাতে একটি আদালতের আদেশ জারি হয়েছিল, তবে তা আসে খুব দেরিতে।
কেনেডি হিউম্যান রাইটস সেন্টারের যুক্তরাষ্ট্রবিষয়ক অ্যাডভোকেসি ও লিটিগেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যান্থনি এনরিকেজ বলেন, আমরা এখনই তাকে জরুরি চিকিৎসার আওতায় আনার চেষ্টা করছি। তার মক্কেল ঝারিক ড্যানিয়েলা বুইত্রাগো অর্টিজকে কলম্বিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক সারা গেরাগটি একটি শুনানি নেন এবং সন্ধ্যা প্রায় ৬টার দিকে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন, যাতে ৩০ জানুয়ারির আগে অর্টিজকে বহিষ্কার না করা হয় এবং আইসের হেফাজতে থাকা অবস্থায় তাকে যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু এনরিকেজ বলেন, বিচারক আদেশ দেওয়ার আগেই সরকার তাকে বিমানে তুলে দিয়েছিল। এখন সে কলম্বিয়ায়।
অর্টিজের মা এনরিকেজকে জানান, তার মেয়ে এখনও শারীরিকভাবে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করছেন।
আইস লুইজিয়ানার একটি আটক কেন্দ্র থেকে অর্টিজকে আটলান্টার হার্টসফিল্ড–জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যায়, তারপর তাকে বহিষ্কার করা হয় যা এনরিকেজের কাছে 'অস্বাভাবিক' বলে মনে হয়েছে।
তিনি বলেন, গর্ভাবস্থার এত শেষ পর্যায়ে এবং শারীরিক সংকটে থাকা কাউকে উড়তে দেওয়া কোনো এয়ারলাইন কীভাবে মেনে নেয়, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।
বুধবার আগেই আটলান্টায় আইসের এক মুখপাত্র নিশ্চিত করেছিলেন যে বহিষ্কার প্রক্রিয়া আসন্ন এবং ওই নারী বিমানবন্দরে রয়েছেন। মন্তব্যের অনুরোধ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এনরিকেজ বলেন, অর্টিজ ও তার মা নভেম্বরে টেক্সাস সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং আশ্রয়ের আবেদন করেন। 'ক্রেডিবল ফিয়ার' শুনানিতে তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার পর অর্টিজের বাবাকে হত্যা করা হয়।
এনরিকেজ জানান, “মাকে বিশ্বাসযোগ্য ভয়ের সাক্ষাৎকারে উত্তীর্ণ হিসেবে ধরা হয়েছে এবং তাকে আশ্রয়ের আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের মক্কেলকে তা দেওয়া হয়নি, বরং দ্রুত বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।”
তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের অধীনে আইস নিয়মিতভাবে গর্ভবতী নারীদের আটক ও বহিষ্কার করছে। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়, যদিও ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে এই অধিকার পরিবর্তনের চেষ্টা করছেন এবং বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহিষ্কার প্রক্রিয়াকে জটিল করে তোলে।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি