৯ মে ২০২৬

আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চাকরিপ্রত্যাশীদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চাকরিপ্রত্যাশীদের
বাংলাপ্রেস ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। অবস্থান কর্মসূচি থেকে তারা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রতিনিধি এসে দাবি পূরণে সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। দুপুর আড়াই থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজে তারা আন্দোলন চালিয়ে যান। আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, বিকেল তিনটা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। আমাদেরকে বলা হয়েছে, একটি বৈষম্যহীন কমিটি আমাদের জন্য গঠন করে দেওয়া হবে। আমরা বলেছি সুস্পষ্টভাবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এরপর বিকেল ৫টার দিকে রাসেল মাহমুদ বলেন, আমাদের বিষয়ে (চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫) আলোচনা চলছে। আমাদের বলা হয়েছে, আলোচনা পরবর্তী এখানে এসে আমাদের আপডেট জানানো হব। সে পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা শাহবাগের বাইরে কোনো কর্মসূচি দিইনি। যদি কেউ কোনো ধরনের কর্মসূচি দিয়ে থাকেন, তাকে আমরা জবাবদিহির আওতায় আনবো। আর এর আগে, শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে চাকরিপ্রত্যাশীদের সমাবেশ শুরু হয়। পরে দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এ সময় শাহবাগ এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে শাহবাগ এলাকার সবগুলো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি