আশুলিয়ায় বাস চাপায় মা-মেয়েসহ নিহত ৩

হাসান ভূঁইয়া, সাভার থেকে: সাভারের আশুলিয়ায় কাবা পরিবহন নামের যাত্রীবাহী বাসের চাপায় ম-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক পালিয়েছে।
রবিবার (০২ জানুয়ারি) সকাল ৮ টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার জাতীয় স্মৃতিসৌধের ৩ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আউকপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে জুয়েল রানা (২৫), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কানাইপুর গ্রামের আরোজ মোল্লার মেয়ে মালেকা (২২) ও তার ৩ বছরের মেয়ে ফাতেমা।
পুলিশ জানায়, সকালে বাড়ি যাওয়ার জন্য রিকশায় করে নবীনগর বাস টিকেট কাউন্টারে যাওয়ার সময় গাজিপুর থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী কাবা পরিবহন তাদের ধাক্কা দেয়। এসময় রিকশা থেকে রিকশাওয়ালাসহ যাত্রী মালেকা ও তার মেয়ে ছিটকে পড়ে যায়। পড়ে ওই পরিবহনের নিচে চাপা পড়ে তারা। এসময় ঘটনাস্থলেই তারা মারা যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক নুরুল হুদা ভূঁইয়া জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হলেও এর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি