আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় আটক ২

হাসান ভূঁইয়া, সাভার থেকে : সাভারের আশুলিয়ায় রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে আটক দুই জনকে ১ মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদলতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগে পূর্বা এ্যাপারেল্ধসঢ়;স লিঃ নামের একটি কোম্পানিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাফী ইবনে সাজ্জাদ। এর আগে সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে আশুলিয়ার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল ১০টার দিকে ওই গ্যাস চোরাকারবারিদের পুলিশের নিকট হস্তান্তর করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আটকরা হলেন- শেরপুর জেলা সদরের রূপাগোরা এলাকার কাশেম আলীর ছেলে মানিক ওরফে আলাল (৪০) ও নওগাঁ জেলা সদরের সিংবাছা এলাকার বিল্লাল হোসেনের ছেলে ফিরোজ (২৪)। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাফী ইবনে সাজ্জাদ বলেন, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার জন্য পূর্বা এ্যাপারেলস লিঃ কে ১ লাখ টাকা জরিমনা করা হয়েছে এবং এই কোম্পানীর মালিকের বিরুদ্ধে মামলা করার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি লিমিটেডেকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি লিমিটেডের প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম মোল্লা বলেন, ওই এলাকায় আসলাম নামে এক গ্যাস চোরাকারবারির নেতৃত্বে রাতের আধারে আটক ৪-৫ জন অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছিলো। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে এগিয়ে যায়। তাদের উপস্থিতি বুঝতে পেরে গ্যাস চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে গিলেও দুই জনকে আটক করে স্থানীয়রা। পরে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানিকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আটকদের পুলিশে সোপর্দ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান ও মনিরসহ প্রমুখ ও তিতাসের কারিগরি টিমের শ্রমিকগণ।
এছাড়াও অভিযান চলাকালিন সময়ে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক রকিবুল নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি