৮ মে ২০২৬

আশুলিয়ায় দুই বেকারীকে সাড়ে ৬ লক্ষ টাকা জরিমানা, আটক ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আশুলিয়ায় দুই বেকারীকে সাড়ে ৬ লক্ষ টাকা জরিমানা, আটক ২

হাসান ভুঁইয়া, আশুলিয়া সাভার ঢাকা থেকে : আশুলিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর অভিযোগে দুইটি বেকারী ফ্যাক্টরীকে ৬ লক্ষ ৫০ হাজার টাক জরিমানা করেছে র‌্যাব-৪ এর একটি ভাম্যমাণ আদালত। এ সময় জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় একটি বেকারীর ২ জনকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় ২ লাখ টাকা সমমূল্যের নিম্নমানের বেকারী পণ্য।

বৃহস্পতিবার সকাল ১০টা বিকেল ০৪টা পর্যন্ত আশুলিয়ার উত্তর গাজিরচট ইউনিক ও বগাবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিপিসি-২, র‌্যাব-৪ এর মেজর শিবলী মোস্তফা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। জরিমানাকৃত বেকারী ফ্যাক্টরী গুলোর মধ্যে আশুলিয়ার উত্তর গাজিরচট বগাবাড়ী বাজার এলাকার আল-আমিন বেকারী ৫ লক্ষ টাকা ও ইউনিক এলাকার মালিক ভরসা বেকারী ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আটকরা হলেন- বগাবাড়ি বাজার এলাকার আল আমিন বেকারীর মালিক বিল্লাল হোসেনের ভাই আলাউদ্দিন (৩০) ও ম্যানেজার আনারুল (৩২)। র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে বগাবাড়ি বাজারের আল আমিন বেকারী ও ইউনিকের মালিক ভরসা বেকারী নামে দুটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেকারী দুটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইটি বেকারী ফ্যাক্টরীকে ৬ লক্ষ ৫০ হাজার টাক জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় একটি বেকারীর ২ জনকে আটক ও প্রায় ২ লাখ টাকা সমমূল্যের নিম্নমানের বেকারী পণ্য জব্দ করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি