৪ মে ২০২৬

আশুলিয়ায় চাঁদা না পেয়ে বাস ভাঙ্গচুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আশুলিয়ায় চাঁদা না পেয়ে বাস ভাঙ্গচুর

হাসান ভূঁইয়া, সাভার থেকে : সাভারের আশুলিয়ায় যাত্রীবাহি পরিবহনের চাঁদা না দেওয়ায় রাজু হোসেন নামের এক সুপারভাইজারকে মারধর ও বাস ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (২২ জানুয়ারি) রাতে আশুলিয়া থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সুপারভাইজার রাজু হোসেন । এর আগে একইদিন বিকাল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ মারামারি ও বাস ভাঙ্গুচুরের ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- আশুলিয়ার গাজিরচট এলাকার আব্দুল গণির ছেলে স্বপন (৪৫), জামগড়া এলাকা সোহেলে (২৫), গোমাইল এলাকার রজব আলীর ছেলে তারেক (৪২), বাইপাইলের আব্দুল কুদ্দুসের ছেলে মাজেদ (৪৩), ডেন্ডাবর এলাকার সাকিল (৩২)। এছাড়া আরও ৬/৭ জন অজ্ঞাত রয়েছে।

অভিযোগ সূত্রে জানায় যায়, মৌমিতা ট্রান্সপোর্ট, সিয়াম ট্রান্সপোর্ট ও আশুলিয়া ক্লাসিকের সুপারভাইজার মো: রাজু হোসেন বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় স্বপনসহ অভিযুক্তরা ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে গাড়িগুলো চলতে পারবে না বলে হুমকিও দেয় তারা। পরে একই দিনে আশুলিয়া ক্লাসিক (ঢাকা-মেট্রো-ব- ১৫-৫৭-৯১) পরিবহনের গতি রোধ করে ভাঙ্গচুর শুরু করে। এতে বাসটির প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়। এসময় রাজুসহ তার স্টাফরা বাধা দিলে তাদের এলোপাথাড়ি ভাবে মারধর করে ১০হাজার ৫শ টাকা নিয়ে পালিয়ে যায় স্বপনরা।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, চাদাবাজি ও গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি