৪ মে ২০২৬

আশুলিয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আশুলিয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

হাসান ভূঁইয়া, আশুলিয়া থেক : আশুলিয়ায় আধিপত্য বিস্তারের জেরে রিয়াজ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়লে একটি গুলি তার পেটে লাগে। পেটে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ী সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ স্#৩৯;মিল রোড এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. রিয়াজ (৪০) বাগেরহাট জেলার চিতলমারী থানার আইয়ুব আলীর ছেলে। সে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ স্#৩৯;মিল রোডে টেলু মিয়ার বাড়িতে ভাড়া থেকে পরিবহন ও কাঁচা মালের আড়তে ব্যবসা করতেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী মুদি দোকানী মো. ফিরোজ জানান, রাতে তার দোকানে বসে থাকা অবস্থায় অন্ধকারের মধ্যে হঠাৎ একজনকে চিৎকার দিয়ে দৌড়াতে দেখে তিনি এগিয়ে আসেন। পরে তার পূর্ব পরিচিত রিয়াজ নামে ওই ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান তিনি। এসময় তিনি ঘটনাস্থল থেকে ৪-৫ জন অজ্ঞাতদের দ্রুত হেটে চলে যেতেও দেখেন। তবে তাদের তিনি চিনতে পারেননি। পরে রিয়াজকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, দুই গ্রুপের মধ্যে পরিবহন ও কাঁচা মালের আড়তে আধিপত্য নিয়ে দ্বন্দের জের ধরে এঘটনা ঘটে থাকতে পারে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি