৮ মে ২০২৬

আশুলিয়ায় বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আশুলিয়ায় বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন

হাসান ভূঁইয়া, সাভার থেকে : সাভারের আশুলিয়ায় অবিলম্বে বাড়ি ভাড়া আইন ১৯৯১ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ভাড়াটিয়া পরিষদের নেতৃবৃন্দ। এ মানববন্ধন থেকে বাড়ির মালিকদেরকে ভাড়া বৃদ্ধি না করার আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন নেতারা।

শুক্রবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহা সড়কের পাশে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় নেতারা বলেন, কয়েকবার জনপ্রতিনিধি ও প্রশাসনর আমাদের আশ্বাষ দিয়েছে বাড়ি ভাড়া আইন ১৯৯১ বাস্তবায়নে কাজ করছেন তারা, যেন বাড়ি ভাড়া বৃদ্ধি না করা হয়। কিন্তুু তাদের সেই নির্দেশনার প্রতি অনেক বাড়িওয়ালারা বৃদ্ধা আংগুল দেখিয়ে কয়েক দফায় বাড়ি ভাড়া বৃদ্ধি করেছেন। বাস ভাড়ায় যদি টিকেট থাকতে পারে, চাট থাকতে পারে, তবে বাড়ি ভাড়ায় কেন থাকবে না। সবাইকে রশিদ দিয়ে বাড়ি ভাড়া আদায় করতে হবে, যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। নেতারা আরো বলেন, শ্রমিকদের যে বাৎসরিক মজুরী দেয়া হয় তা ৫ বছর পর দেয়া হয়। কিন্তুু যে পরিমাণ মজুরী দেয়া হয় তার চেয়ে বেশী অনেকের বাড়ি ভাড়া বাবদ দিতে হয়। সুতরাং শ্রমিকরা যে মজুরী পায় তা দিয়ে তাদের কোন সুফল হয় না। তাই বাড়ি ভাড়া বৃদ্ধির বিধান মেনে চলার আহবান জানান বাড়ির মালিকদের প্রতি। ভাড়াটিয়া পরিষদের আশুলিয়া কমিটির সভাপতি মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহন করেন শ্রমিক নেতা খায়রুল মামুন মিন্টু, শাহীন, অরবিন্দু ব্যাপারী, রাকিব হোসেন, মোবারক হোসেন শাকিল, আব্দুল্লাহ আল-মামুন, খোরশেদ আলম, আনিছুর রহমান, মিজানুর রহমান, আলমগীর শেখ লালন, ইমন শিকদার, শাহ-আলম, রোকসানা আক্তার ও জহির আহম্মেদসহ আরো অনেকে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি