আশকোনা হজ ক্যাম্পে সেনা মোতায়েন
বাংলাপ্রেস ডেস্ক: ইতালিফেরত ১৪২ বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে (বিশেষ ব্যবস্থায় পর্যবেক্ষণ) রাখা হয়েছে। কিন্তু বিদেশফেরত বাংলাদেশিরা কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানালে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আশকোনা হজ ক্যাম্পে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর- আইএসপিআর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।
আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে আশকোনা হজ ক্যাম্পে ইতালিফেরত যাত্রীদের একসেস কন্ট্রোল ও নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঘোষণা দেন, প্রয়োজনে সরকারি তত্ত্বাবধানে ইতালিফেরত বাংলাদেশিদের কোয়ারেন্টাইনে রাখা হবে। তার ঘোষণার পরিপ্রেক্ষিতে শনিবার সকালে ইতালি থেকে আসা ১৪২ বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হয়। কিন্তু তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি