৫ মে ২০২৬

আসামে ভেজাল মদ খেয়ে ৬৬ চা শ্রমিকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আসামে ভেজাল মদ খেয়ে ৬৬ চা শ্রমিকের মৃত্যু

বিদেশ ডেস্ক: আসামে ভেজাল মদ খেয়ে ৬৬ জন চা শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাজ্যের গোলাঘাট জেলারই ৩৯ জন। গুরুতর আহতাবস্থায় বেশ কয়েকজনকে জোরহাট মেডিকেল কলেজ হাসপাতাল ও গোলাঘাট সিভিল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।জানা গেছে, সাপ্তাহিক মজুরি পাওয়ার পর ওই শ্রমিকরা মদপানের পর এই হতাহতের ঘটনা ঘটে।আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে ঘটা এই ঘটনায় নিহতদের মধ্যে সাতজন নারী শ্রমিকও রয়েছেন।স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সালমারা চা বাগানের শ্রমিকরা মদ খাওয়ার পরপরই চারজন নারীর মৃত্যু হয়। পরবর্তী ১২ ঘণ্টায়, আরও আটজনের মৃত্যু হয়। সবমিলিয়ে এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে।

ওই ঘটনার পর চা বাগানটির নিকটবর্তী জুগিবাড়ি এলাকার ওই অবৈধ মদ প্রস্তুতকারক ফ্যাক্টরির মালিকদের গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম- ইন্দুকল্প বোরদোলাই ও দেবা বোরা বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আরও কয়েকজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।ডেপুটি পুলিশ সুপার পার্থ প্রতীম শৈকিয়া বলেছেন, আমরা ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছি এবং আরও অভিযুক্তকে খুঁজছি।উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহের কম সময়ের আগে উত্তরাঞ্চলীয় ভারতে ভেজাল মদ খেয়ে শতাধিক ব্যক্তির মৃত্যুর পর আসামে এই ঘটনা ঘটলো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি