৭ মে ২০২৬

আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তার বদলির আদেশ স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তার বদলির আদেশ স্থগিত
বাংলাপ্রেস ডেস্ক: আড়ংকে জরিমানা করা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাকে স্বপদে বহালের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান। উল্লেখ্য, এর আগে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে আড়ং এর উত্তরা শাখাকে জরিমানা করা কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করা হয়েছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছিল। সোমবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারি করা ও উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক ‘স্ট্যান্ড রিলিজ’ এর মাধ্যমে তাকে ওই আদেশ দেওয়া হয়েছিল। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি