৪ মে ২০২৬

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ভালোবাসা চিত্র পৌছুল মেসির ফেসবুক পেজে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ভালোবাসা চিত্র পৌছুল মেসির ফেসবুক পেজে
অনলাইন ডেস্ক: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বিশাল ভক্তকুলের একটা বড় অংশ যে বাংলাদেশে বাস করে তাতে সন্দেহের কোন অবকাশ নেই। আর বাংলাদেশের এই অযুত-নিযুত ভক্তকুলের খবর জানেন মেসি নিজেও। ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে গতকাল একটি ভিডিও ছেড়েছেন মেসি। ভিডিওতে দেখা যাচ্ছে, মেসিকে নিয়ে, আর্জেন্টিনা নিয়ে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে–ছিটিয়ে থাকা ভক্ত-সমর্থকদের নানা কাণ্ডকারখানা। সেই পাগলামোতে বাংলাদেশের আর্জেন্টিনা–সমর্থকেরা বেশ এগিয়ে। সবুজ মাঠে আর্জেন্টিনার ঢাউস এক পতাকা নিয়ে বসে আছে একদল সমর্থক। ভিডিওতে লাল-সবুজ পতাকা দেখে বোঝা যাচ্ছে, এই সমর্থকেরা বাংলাদেশের। বাংলাদেশের কোনো এক শহরের রাস্তায় আর্জেন্টিনার পতাকা নিয়ে মিছিল বের করেছে এক দল তরুণ, ভিডিওতে সেটিও দেখা গেল। কোনো এক বাড়ির ছাদে ওড়ানো হচ্ছে আর্জেন্টিনার পতাকা। ভক্তরা কতটা ভালোবাসেন, সেটি একটু দেখতে চেয়েছেন মেসি। সেটিরই অংশ হিসেবে একটি কর্মসূচির আয়োজন করেছে আর্জেন্টিনা অধিনায়কের অফিশিয়াল ওয়েবসাইট। কর্মসূচিটা হচ্ছে, মেসিকে কতটা ভালোবাসেন, তাঁর দলকে কতটা সমর্থন করেন, এটা জানতে বিশ্বজুড়ে ছবি-ভিডিও আহ্বান করা হয়েছে মেসির অফিশিয়াল অ্যাপের মাধ্যমে। ভক্তদের পাঠানো বিপুলসংখ্যক ভিডিওর মধ্যে যেগুলো চূড়ান্ত করা হয়েছে, সেগুলোর মধ্যে সেরাটি নির্বাচন করতে একটি ভোটের আয়োজন করা হয়েছে। ভোট চলবে ১৮ থেকে ২৫ জুন। বিজয়ী পাবেন মেসির স্বাক্ষরিত বিশ্বকাপ বল। বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি