৯ মে ২০২৬

আওয়ামী লীগ রাতে কালনাগিনী, দিনে ওঝা: মামুনুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আওয়ামী লীগ রাতে কালনাগিনী, দিনে ওঝা: মামুনুল
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ রাতে কালনাগিনী হয়ে ছোবল মারে, আর দিনে ওঝাঁ হয়ে বিষ নামানোর নাটক করা সংগঠন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাদারীপুর পৌরসভ কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মামুনুল হক বলেন, ‘সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসছে। এ পূজায় তাদের সহযোগিতা করতে হবে। কোনো সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না। আগে আওয়ামী লীগ হিন্দুদের নিয়ে নাটক করেছে। এখন আর এদেশে আওয়ামী লীগ নেই, যে কারণে আমাদের কোনো ধরণের সহিংসতা করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রতি বর্জায় রেখে চলতে হবে।’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন,‘শেখ হাসিনার ভারতে পালিয়ে গিয়ে কাপুরুষিত আচরণ করেছেন। তাই আগস্টের বিপ্লবকে ধরে রাখতে সমমনা সকল দলকে ঐক্যমতের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। আগস্টের বিপ্লব মানে মুক্তির বিপ্লব।’ গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীন আহমাদ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন চন্ডিবর্দীর পীর মাওলানা আলী আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালী, কার্যকরী সদস্য মাওলানা রুহুল আমিন খান প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি