৮ মে ২০২৬

আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার নিতে ওয়াশিংটনে পৌঁছালেন ফাওজিয়া করিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার নিতে ওয়াশিংটনে পৌঁছালেন ফাওজিয়া করিম
  নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার নিতে ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ পুরস্কার নিতে ইতোমধ্যে ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন তিনি। আগামীকাল ৪ মার্চ (সোমবার) হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে. ব্লিঙ্কেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের হাতে তিনি পুরস্কার গ্রহণ করবেন। এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে। ফাওজিয়া করিম আইনি পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান ফাওজিয়া করিম অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান। এছাড়া ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে ন্যায়বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা ও সমতা এবং নারী ক্ষমতায়নের পক্ষে যেসব নারী সাহস, শক্তি এবং নেতৃত্ব দিয়ে থাকেন, তাদের প্রতি বছর এই পুরস্কার প্রদান করে থাকে যুক্তরাষ্ট্র। এ বছর বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশের নারী এই পুরস্কার পাচ্ছেন। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানতে চাইলে যুক্তরাষ্ট্র থেকে ফাওজিয়া করিম বলেন, নিপীড়িত মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিনের যে লড়াই এ অর্জনের মধ্য দিয়ে তার সে দায়িত্ব আরও বেড়ে গেলো। ফাওজিয়া করিম ফিরোজ তিন দশকেরও বেশি সময় ধরে প্রান্তিক গোষ্ঠীর অধিকারের জন্য আইনি লড়াই লড়ছেন। তিনি ব্যক্তিগতভাবে গার্মেন্টস শ্রমিকদের পক্ষে অধিকার আদায়ে প্রায় ৩ হাজার মামলা দায়ের করেন। নিজের কাজের জায়গায় একজন সংবেদনশীল ও দায়িত্বশীল হিসেবে পরিচিত ফাওজিয়া করিম। তিনি অ্যাসিড সারভাইভারস ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি