৬ মে ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

বাংলাপ্রেস ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের বিচারকার্য পরিচালনার জন্যে সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার বিকেল ৩টার দিকে নতুন এই এজলাস উদ্বোধন করেন প্রধান বিচারপতি।

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-খুনসহ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এখন দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এতদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণের টিনশেড ভবনে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম চলছিল। আর ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম চলছে মূল ভবনে। টানা সংস্কারকাজ শেষে উদ্বোধনের পর এখন থেকে নতুন এজলাসে চলবে ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য বিচারকরা।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি