৫ মে ২০২৬

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী চাপ কমেছে, স্বর্ণের দামেও পতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ পিএম
আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী চাপ কমেছে, স্বর্ণের দামেও পতন

স্বর্ণের পাশাপাশি বাকি পণ্যেও দাম কমেছে।

বাংলাপ্রেস ডেস্ক:  ডলারের মূল্য হ্রাস ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার মাঝেই বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। সোমবার (২ ফেব্রুয়ারি) পণ্যবাজারেও নেমেছে বড় ধস। যার মধ্যে স্বর্ণ ছাড়াও তেল, রুপা ও শিল্প ধাতুগুলোর দর সবচেয়ে বেশি কমেছে। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়, মার্কিন ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশকে মনোনীত করার খবর ঝুঁকিপূর্ণ সম্পদের উপর বিক্রি-বেশি চাপ সৃষ্টি করেছে। আর সেই কারণেই মূল্যবান ধাতুগুলোর দাম দ্বিতীয় দিনেও নিচে নেমেছে।

রয়টার্স জানিয়েছে, দুই সপ্তাহের সর্বনিম্নে নেমেছে স্বর্ণের দাম। এসময় কমেছে ৯ শতাংশ। আর রূপার দাম ১৩ শতাংশের বেশি কমেছে। যদিও গত সপ্তাহে উভয় ধাতুই রেকর্ড দামে পৌঁছেছিল।

এসময় তেলের দাম প্রায় ৫.৫ শতাংশ নেমেছে। যা কয়েক মাসের উচ্চ মূল্যের তুলনায় কিছুটা কম। লন্ডন মেটাল এক্সচেঞ্জে তামার দাম প্রায় ৫ শতাংশ কমেছে।

কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার পণ্য কৌশলজ্ঞ ভিভেক ধর বলেছেন, ‘মার্কেটের স্বর্ণের ও রূপার সঙ্গে মার্কিন শেয়ার বাজার বিক্রির সিদ্ধান্ত দেখাচ্ছে যে বিনিয়োগকারীরা ওয়ারশকে আরও কঠোর নীতি গ্রহণকারী হিসেবে দেখছেন।

তিনি বলেন, মজবুত মার্কিন ডলারের চাপও স্বর্ণসহ অন্যান্য পণ্যবাজার, তেল ও ধাতুতে প্রভাব ফেলছে।’ তবে ওয়ারশ পূর্বাভাস দিয়ে জানিয়েছেন, এখনও চতুর্থ ত্রৈমাসিকে সোনার দাম ৬,০০০ ডলার হতে পারে!

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেলের সাবেক গভর্নর ওয়ারশকে জেরোম পাওয়েলের স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করেছেন। এর ফলে শেয়ার ও পণ্যবাজারে বিক্রি শুরু হয় এবং ডলারের মান বাড়ে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি