৭ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ এএম
আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে মুদ্রানীতির পরবর্তী গতিপথ সম্পর্কে আরও ধারণা পেতে বিনিয়োগকারীরা গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। খবর রয়টার্স।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ২টা ৩৫ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪২১ দশমিক ০৪ ডলারে নেমেছে। ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচারও ০ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৪৬৬ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি থাকায় বাজারে লেনদেনের পরিমাণ ছিল তুলনামূলক কম।

স্যাক্সো ব্যাংকের পণ্যবিষয়ক কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, শুক্রবার প্রকাশিত শক্তিশালী মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের পর বন্ডের সুদহার বেড়েছে এবং ১৬ সেপ্টেম্বর ফেড সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশাও জোরালো হয়েছে। এর প্রভাবে স্বর্ণ ও রুপার দাম জ্বালানি পণ্যের বিপরীত দিকে গিয়ে আরও কমেছে।

হ্যানসেনের মতে, সোমবারের লেনদেনে দুইবার প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলারের নিচে নামার পর স্বর্ণের বাজারে ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। ৪ হাজার ৩২০ ডলারের কাছাকাছি পর্যায়কে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ৪ হাজার ৫০০ ডলারের ওপরে গেলে বিক্রির চাপ তৈরি হতে পারে।

গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে দেশটির বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত রয়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহের ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখন ৫৮ শতাংশ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। শুক্রবার কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল ৫০ শতাংশ।

বাজারে এখন বৃহস্পতিবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক এবং শুক্রবার প্রকাশিতব্য ভোক্তা মূল্যসূচকের দিকে নজর রয়েছে। এসব তথ্য ফেডের ভবিষ্যৎ সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সপ্তাহান্তে জাহাজ চলাচলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় তেলের দাম বেড়েছে। একই সময়ে ইরান জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে উপসাগরীয় এলাকায় একটি নতুন নিয়ন্ত্রিত অঞ্চল এবং হরমুজ প্রণালির মধ্য দিয়ে নতুন একটি নৌপথের মানচিত্র ঘোষণা করা হবে। এতে বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

স্বর্ণ সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে বিবেচিত হলেও সুদের হার বাড়লে সুদ বা আয় না দেওয়া স্বর্ণয় বিনিয়োগের আকর্ষণ কমে যায়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ফেড সুদের হার কমানোর সিদ্ধান্ত না নিলে—যে দাবি তিনি এর আগেও করে আসছেন—যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে এমন দেশগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে পারেন।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ০৬ ডলারে নেমেছে। তবে প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮২৫ দশমিক ২১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৪০১ দশমিক ৮৪ ডলারে উঠেছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি