৫ মে ২০২৬

আন্তর্জাতিক আদালতের তদন্ত প্রত্যাখ্যান করছে মিয়ানমার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আন্তর্জাতিক আদালতের তদন্ত প্রত্যাখ্যান করছে মিয়ানমার

বাংলাপ্রেস ডেস্ক : মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর তদন্ত প্রত্যাখ্যান করেছে মিয়ানমার।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে আদালতের এই তদন্ত প্রত্যাখ্যান করে সরকারের মুখপাত্র জানান, রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক আদালতের তদন্ত আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের সাথে কোনো অন্যায় হলে তার তদন্ত মিয়ানমার সরকার নিজস্ব তদন্ত কমিটি দিয়ে করবে।

এএফপি জানায়, বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যা বিষয়ে তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ আদালত। কিন্তু সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের ঘটনায় আন্তর্জাতিক চাপে থাকার পরও মিয়ানমার আইসিসির তদন্তকে গুরুত্ব দিচ্ছে না।

২০১৭ সালের আগস্টে সেনাবাহিনীর নিধনযজ্ঞের শিকার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। অভিযানের নাম করে সেনাবাহিনী মূলত গণহত্যা ও গণধর্ষণ চালিয়েছে। জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে এই অভিযানকে জাতিগত নিধনের চেষ্টা বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার।

গত সোমবার আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এরপরই আইসিসি মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি