৬ মে ২০২৬

আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: করোনা সতর্কতায় ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। বুধবার সন্ধ্যায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত জানিয়ে রেলওয়ে মহাপরিচালকের দপ্তর থেকে পূর্ব ও পশ্চিম জোনের প্রধানদের চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ১১ এপ্রিলের পরে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে এছাড়া আরও দুটি নিয়ম চালু করা হচ্ছে। সেখানে বলা হয় আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যার ৫০ শতাংশ অগ্রিম টিকেট অনলাইন বিক্রি হবে। টিকিট কাটা যাবে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টার থেকে একইসঙ্গে বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে অগ্রিম টিকিট দেয়া হবে। বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া ট্রেনে ক্যাটারিং সেবা ও রাতে বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা হবে। টিকিট দেয়ার সংশোধনীগুলো কাল থেকে কার্যকর হবে বলে জানিয়েছে রেলওয়ে। এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম বলেন, রেলওয়ে সরকারের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে। সরকার যদি এভাবে চালাতে বলে, তাহলে চলতে থাকবে। আবার যদি বন্ধ করতে বলে, সে জন্যই ১১ এপ্রিলের পরের টিকেট বিক্রি আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। কারণ যদি আগেই ১১ তারিখের পরের টিকেট বিক্রি করা হয়, তাহলে সমস্যা তৈরি হতে পারে। সংক্রমণ নিয়ন্ত্রণে এর আগে গত বছরের ২৭ মার্চ থেকে অন্যসব যানবাহনের মত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিধিনিষেধ শিথিল হলে ৩১ মে থেকে ৫০ শতাংশ আসনে যাত্রী পরিবহন শুরু করেছিল রেলওয়ে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি