আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আজ শনিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে জননিরাত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতাদের উসকানিমূলক বক্তব্যের কারণে প্রতিপক্ষ বিক্ষোভ, প্রতিরোধ করছে। বিভাগীয় সমাবেশের জন্য রাতেই কেন সমাবেশস্থলে অবস্থান করছে, এ নিয়ে প্রশ্ন রয়েছে।’
আসাদুজ্জামান বলেন, ‘বিএনপি যদি রাস্তা অবরোধ করে কিংবা ভাঙচুর করে, জনগণের দুর্বিষহ অবস্থা তৈরি করেন তাহলে আমাদের করার কিছু আছে কি না...সমাবেশে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পাশেই থাকবে, তারা যেন ভাঙচুর বা অন্য কিছুতে লিপ্ত না হয় সেটা খেয়াল রাখবে।’
তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দিয়ে বলে দেওয়া হয়েছিল, তারা যেন লাঠিসোঁটা নিয়ে আসেন। এটা কী ইঙ্গিত বহন করেছিল আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা লক্ষ্য করেছি, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপর তাদের দলীয় পতাকা উড়িয়ে তারা এসেছেন। এগুলো মিন করে কী আপনারা জানেন। বিএনপি নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কার্যক্রম চালালে আমাদের কিছু বলার নেই কিন্তু লাঠিসোঁটা বহন করা আইনসিদ্ধ নয়।’
তিনি আরও বলেন, ‘সবাই আইন মেনে চলবে। সবাই সুশৃঙ্খল অবস্থায় যার যার কর্মকাণ্ড করবে এটাই আমি আশা করি।’
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা : অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার
২৯ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: এলজিআরডি মন্ত্রী
৩৩ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি