আন্দোলনের নামে বিশৃংখলা বা নাশকতা বরদাশত করা হবে না : আইজিপি

বাংলাপ্রেস অনলাইন : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আন্দোলনের নামে বিশৃংখলা বা নাশকতা বরদাশত করা হবে না। তিনি বলেন, কেউ যদি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও কোনো ধরনের বিশৃংখলা বা নাশকতা করে তাহলে এই ধরনের অপকর্ম মোকাবেলায় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন সেন্টারে আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি বলেন, সামনে নির্বাচন আসছে। নির্বাচন সামনে রেখে কেউ বিশৃংখলা বা নাশকতা চালালে তা মোকাবেলায় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা প্রস্তুত আছে। তিনি বলেন, কেউ শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে চাইলে তাও প্রতিরোধ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, যাদের বিরুদ্ধে মামলা বা গ্রেফতারি পরোয়ানা আছে এবং যারা অপরাধী কেবল তাদেরকেই পুলিশ গ্রেফতার করছে। কোন নিরীহ লোককে পুলিশ হয়রানী করছে না। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, নিজেদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে।
তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকের মধ্যে নিজেদের জ্ঞান সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশকে ভালবাসতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে। দেশের ইতিহাস জানতে হবে।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি