৭ মে ২০২৬

আন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থতা ও ভঙ্গুর অর্থনীতির জন্য সরকারকে দায়ী করে চলমান তীব্র আন্দোলনের মুখে পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। পাশাপাশি প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করা হয়েছে। রবিবার নিজ বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। নতুন ঘোষণায় যাতে করে বিক্ষোভ দানা না বাধে সেজন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট। এক বিবৃতিতে তিনি বলেছেন, কেউ যদি হাতে অস্ত্র তুলে নেয় এবং গুলি নিক্ষেপ করে আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি সশস্ত্র বাহিনীও পাল্টা জবাব দেবে গুলি দিয়ে। পার্লামেন্ট ভেঙে দেয়া ও আগাম নির্বাচনের দাবিতে রবিবারও রাজধানী তিউনিসসহ বেশ কিছু শহরে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। তারা সরকারের উদ্দেশে ‘চলে যাও, চলে যাও’ বলে স্লোগান দেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি