৯ মে ২০২৬

আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে গুরুতর আহত হয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজ-খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ ড. ইউনূসকে জানায়, হাসপাতালটিতে আন্দোলনে গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ অন্তত ১১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। আইসিইউতে চিকিৎসাধীনদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর অবস্থা তিনি দেখেছেন। চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তবে বর্তমানে তাদের অবস্থার উন্নতি হচ্ছে বলেও ড. ইউনূসকে জানান তিনি। প্রধান উপদেষ্টার হাসপাতাল পরিদর্শনকালে অন্যদের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ সিনিয়র চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি