৪ মে ২০২৬

আমরা যেটা পারিনি শিক্ষার্থীরা সেটা করে দেখিয়েছে : গয়েশ্বর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আমরা যেটা পারিনি শিক্ষার্থীরা সেটা করে দেখিয়েছে : গয়েশ্বর
বাংলাপ্রেস অনলাইন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে আমাদের সেই সন্তানেরা গতকাল (বুধবার) যা করেছে, যেভাবে গাড়ি চালকদের লাইসেন্স দেখেছে তাতে আমরা সমর্থন জানাই। আমরা যেটা পারিনি তারা সেটা করে দেখিয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে দেশে একের পর এক অঘটন ঘটে চললেও অনির্বাচিত ও অবৈধ সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই জনগণকে এই সরকারের পতন আন্দোলনে যোগ দেওয়ার আহবান জানাচ্ছি। আমরা অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি করছি। সম্প্রতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, এখন আমরাও তো বলতে পারি শেখ হাসিনা দেশে আসার ১৭দিন পরে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমান দেশের কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। শিক্ষার্থীদের বিক্ষোভকে ভিন্নখাতে ফেরানোর জন্যই সরকার প্রধান জিয়াউর রহমানকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিমূলক কথা বলেছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যে দাবিতে রোজপতে নেমে এসেছে তা যৌক্তিক। আমরা তাদের এ দাবিকে সমর্থন জানাই। বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি