৪ মে ২০২৬

আমরা হিন্দু বলে কি এখানে মুসলমান থাকবে না? : মমতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আমরা হিন্দু বলে কি এখানে মুসলমান থাকবে না? : মমতা

বাংলাপ্রেস ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘আমি নিজেও হিন্দু কিন্তু আমি বিজেপির মতো হিন্দু নই। ভারত আমাদের মাতৃভূমি। আমরা দুর্গাপূজা, কালীপূজা করি। আমাদের মুসলিম ভাইরা কি আমাদের কালীপূজা, দুর্গাপূজাতে আসেন না? আমরা হিন্দু বলে কি আমাদের এখানে মুসলমানদের থাকতে দেবো না?’ গতকাল বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় এক সমাবেশে এসব কথা বলেন মমতা। খবর পার্সটুড।

তৃণমূল নেত্রী বলেন, ‘বিজেপি মাঝেমাঝে মাথায় ফেট্টি বেঁধে এসে এক হাতে ঝাণ্ডা ও অন্য হাতে ডাণ্ডা নিয়ে এসে গুণ্ডামি করে। এরাই আবার যখন দিল্লির সরকারে থাকে, জনগণের সবকিছু লুট করে নেয়। ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় না।’

হিন্দুত্ববাদী দলটির সমালোচনায় মমতা আরো বলেন, ‘বাংলায় ৩০ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় বাস করে এটা মনে রাখতে হবে। ওদের রমজানে আমরা যেমন যাই তেমন ওরা আমাদের দুর্গাপুজোতেও আসে। আমি যদি ছটপুজো উপলক্ষে গঙ্গা মায়ের পুজো করি তাহলে রমজানের রোজার উপবাসও পালন করি- এসব কিছুর পার্থক্য কোথায়? আমি সর্ব ধর্মকে সমানভাবে পছন্দ করি।’

তিনি বলেন, ‘সমাজ যদি টুকরো টুকরো হয়ে যায় তাহলে কি হবে? হিন্দু-মুসলিমের মধ্যে, পাঞ্জাবি-ঈসায়িদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। ভাই ভাই ঝগড়া করবে। তাহলে কি হবে? শুধু রক্ত ঝরবে, অশ্রু ঝরবে- তাছাড়া কিছু হবে না। সেজন্য জীবনে সফল হতে গেলে একতা, সম্প্রীতি, ভালোবাসা বজায় রাখতে হবে।’ মমতা বলেন, ‘আমরা সব ধর্মের উৎসব সমানভাবে পালন করি। বাংলা সর্বধর্ম সমন্বয়ের স্থল। এখানে কোনও পার্থক্য নেই।’

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি