আমজাদ হোসেন সরকারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার সৈয়দপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।
২০ নভেম্বর দুপুরে পৌরসভা সড়কে আদিবা কনভেনশন হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পৌর মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, নীলফামারী -৪ আসন থেকে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন।
মেয়র আরো বলেন, আমি একাধারে উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য ছিলাম এবং বর্তমানে পৌর মেয়র হিসাবে দায়িত্ব পালন করছি। আমি সৈয়দপুর কিশোরগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূর্ণরায় সংসদ নির্বাচন করতে যাচ্ছি। এজন্য চাই সবার দোয়া ও সহযোগীতা। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি