৮ মে ২০২৬

আমিও একসময় ঘুষ দিতে বাধ্য ছিলাম: অর্থ উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আমিও একসময় ঘুষ দিতে বাধ্য ছিলাম: অর্থ উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি বিরাজমান। তিনি জানান, উপদেষ্টা হওয়ার আগেও তাকে বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে, যাতে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হয়। আজ ১৪ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ‘ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআইএমএস)’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, “আমি নিজেও একসময় নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি, যাতে কাজটি সময়মতো হয়। বলেছি, এটা চা-নাশতার টাকা। মানুষ এসব দুর্নীতি থেকে মুক্তি চায়। আপনারা মানুষকে সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতেও কৃপণতা করবে না।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। ড. সালেহউদ্দিন বলেন, সরকারি সেবা খাতেই দুর্নীতি সবচেয়ে বেশি। আইনজীবী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাড়তি অর্থ আদায়ের জন্য ঘুরিয়ে-পেঁচিয়ে কাজ করার কোনো মানে নেই। সরাসরি ভালোভাবে কাজ করলে মানুষ স্বচ্ছন্দে একই অর্থ দেবে।” আইটি খাতে অতিরিক্ত বিদেশ নির্ভরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অনেক প্রকল্পে বিদেশি হার্ডওয়্যার ও কনসালটেন্টের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা খরচ বাড়ায় এবং অনেকে অসৎ উদ্দেশ্যে কাজ করে। অর্থ উপদেষ্টা জানান, আয়কর রিটার্ন পদ্ধতিকে এনবিআর অটোমেট করেছে। পাশাপাশি কর আইনজীবীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা রাজস্ব আদায়কে আরও গতিশীল করবে। তিনি বলেন, “বিনা পারিশ্রমিকে কর রিটার্ন দেওয়ার কথা বলা হয়, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। নির্ভরযোগ্য সেবা দিয়ে উপযুক্ত পারিশ্রমিক নেওয়া উচিত।” সরকারি কর্মকাণ্ডে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বর্তমান সরকার মানুষের জন্য কিছু করে যেতে চাচ্ছে। যদিও এটা অন্তর্বর্তী সরকার, তবুও আমরা যে উদ্যোগ নিচ্ছি, তা ভবিষ্যৎ সরকারের জন্যও সহায়ক হবে। যারা বাইরে থেকে কিছুই দেখছেন না, তাদের হতাশ না হয়ে ইতিবাচকভাবে দেখার অনুরোধ করছি।” [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি