৪ মে ২০২৬

আমেরিকার সাথে শান্তি আলোচনা অব্যাহত রাখতে চায় তালেবান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আমেরিকার সাথে শান্তি আলোচনা অব্যাহত রাখতে চায় তালেবান

বাংলাপ্রেস অনলাইন: আমেরিকার সঙ্গে কথিত শান্তি আলোচনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান। তারা আরো বলেছে, কাতারের রাজধানী দোহায় প্রথম দফা বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শনিবার প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার দোহায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে তালেবান প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয় এবং এতে কোনো অগ্রগতি না হলেও আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আফগান বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক জালমাই খালিলজাদ। তালেবান মুখপাত্র বলেন, বৈঠকে উভয় পক্ষ আফগানিস্তানে দখলদারিত্বের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ উপায়ে দেশটির সংকটের সমাধান করতে সম্মত হয়েছে। এ সম্পর্কে তিনি বিস্তারিত আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

তালেবানের অন্যান্য সূত্র জানিয়েছে, দোহায় শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে ‘বিস্তারিত’ আলোচনা হয়েছে। তালেবানের কাতার দপ্তরের প্রধান শের মোহাম্মাদ আব্বাস স্তানাকাজাই বৈঠকে আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বলে এসব সূত্র জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের আরেক কর্মকর্তা বলেছেন, শুক্রবারের বৈঠকে মূলত আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায় বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি