৬ মে ২০২৬

আমেরিকা-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর নেতা আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমেরিকা-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর নেতা আটক

বাংলাপ্রেস ডেস্ক: আমেরিকা-ভিত্তিক ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ‘তোন্দার’-এর প্রধান জামশিদ শরমাহ্‌দকে আটক করেছে তেহরান। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় শনিবার শেষ বেলায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “আমেরিকায় বসে ইরানে সশস্ত্র ও নাশকতামূলক অভিযান পরিচালনাকারী সন্ত্রাসী গোষ্ঠী তোন্দার-এর প্রধান জামশিদ শরমাহদকে ইরানের নিরাপত্তা বাহিনী এক জটিল অভিযান চালিয়ে আটক করেছে।”

শরমাহ্‌দ ২০০৮ সালে ইরানের মধ্যাঞ্চলীয় ফার্স প্রদেশের প্রধান শহর শিরাজের সাইয়্যেদুশ শোহাদা হোসেইনিয়ায় বোমা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করে। ওই সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত ও ২১৫ জন আহত হন।

এ ছাড়া, গত কয়েক বছরে এই সন্ত্রাসী গোষ্ঠী ইরানে বহু সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে যেগুলো ইরানের নিরাপত্তা বাহিনীর সতর্কতার কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এসব পরিকল্পনার মধ্যে ছিল শিরাজের ‘সেইভান্দ’ বাধ উড়িয়ে দেয়া, তেহরানের বইমেলায় সায়ানাইড বোমা হামলা এবং ইমাম খোমেনী (রহ.)-এর মাজারে বোমা বিস্ফোরণ।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা-ভিত্তিক এই সন্ত্রাসী গোষ্ঠীর নেতাকে আটক করা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে সর্বসাধারণকে জানানো হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি