৪ মে ২০২৬

আমীর খসরুকে দুদকে তলব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আমীর খসরুকে দুদকে তলব

বাংলাপ্রেস অনলাইন : বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে মুদ্রা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুদকের পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক নোটিশে আগামী ২৮ অাগস্ট বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। চিঠিতে অভিযোগ আনা হয়, তিনি বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য আমীর খসরুর বন্দর নগরীর চকবাজার থানার মেহেদীবাগের বাসায় ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়। দুদক পরিচালক কাজী শফিকুল আলম এই অভিযোগের অনুসন্ধান করছেন।

সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আরও মানুষ নামাতে ‘আমীর খসরুর’ একটি ফোনালাপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এ ফোনালাপ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে ক্ষমতাসীন দলের নেতারা দাবি তোলার পর এই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই ঘটনার পর আমীর খসরু ওই ফোনালাপের কণ্ঠ তার নয় বলে দাবি করেন। মামলা হওয়ার পর আত্মগোপনে রয়েছেন বিএনপির এই নেতা। বর্তমানে দলের কোনো কর্মসূচিতেও তাকে দেখা যাচ্ছে না।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি