আম্বানি-কন্যার বিয়ের প্রতি কার্ডের দাম তিন লাখ টাকা!

বাংলাপ্রেস অনলাইন: চলতি বছরের ১২ ডিসেম্বর বিয়ে করছেন মুকেশ-নীতা অাম্বানির মেয়ে ঈশা অাম্বানি। জানা গেছে, ঈশার হবু স্বামী আনন্দ পিরামল। বহুল আলোচিত সেই বিয়ের কার্ড সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যার একেকটির দাম নাকি তিন লাখ টাকা! চলতি বছরের সবচেয়ে খরচে বিয়ে হতে যাচ্ছে এটি। কার্ডটি স্বাভাবিকভাবেই অভিনব। অভিনব এক নকশার বাক্স রয়েছে এতে। উপরে রয়েছে ঈশা অাম্বানির আদ্যাক্ষর আই এ।
এর ভেতরে রয়েছে আরেকটি বাক্স। সেটি খুললেই বাজতে শুরু করছে গায়ত্রী মন্ত্র। সেই বাক্সের ভেতরে রয়েছে আরো চারটি বাক্স। অনেকেই বলছেন, সবগুলো বাক্সই সোনার তৈরি। প্রতিটি বাক্সে রয়েছে দেবী গায়ত্রীর ছবি। কার্ডের মধ্যে দু’টি ফুল রয়েছে। যা পাত্র এবং পাত্রী উৎসর্গ করেছেন তাদের দাদিকে। এই কার্ড দিয়ে প্রথমে অাম্বানি পরিবার প্রথা অনুযায়ী আমন্ত্রণ জানিয়েছেন সিদ্ধিদাতা গণেশকে।
ঈশা অাম্বানি ও তার হবু স্বামী আনন্দ পিরামল ছোটবেলার বন্ধু। কিছুদিন আগেই ইতালির লেক কোমোতে তাদের এনগেজমেন্ট হয়ে গেছে। এই জুটির বিয়ে হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ ও মূল্যবান বাড়ি অ্যান্টিলিয়ায়। এটি মুকেশ অাম্বানির আবাসন।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি