৫ মে ২০২৬

আমাকে হত্যাচেষ্টায় ব্যয় হয়েছে ২ কোটি ডলার : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আমাকে হত্যাচেষ্টায় ব্যয় হয়েছে ২ কোটি ডলার : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তাকে হত্যার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল তার পেছনে এর পরিকল্পনাকারীরা দুই কোটি ডলার খরচ করেছে। রাজধানী কারাকাসে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মাদুরো বলেন, আমি জানি কলম্বিয়ায় বসে কারা আমাকে হত্যার পরিকল্পনা করেছিল এবং কারা এই হত্যাকাণ্ডের জন্য অর্থের যোগান দিয়েছে। তিনি বলেন, আমাকে হত্যার পেছনে তারা লাখ লাখো-কোটি ডলার খরচ করেছে। জানা গেছে তাদের দুই কোটি ডলার খরচ হয়েছে। সরকারবিরোধী নেতা জুলিও বুর্জেস এই অর্থ হাতিয়ে নিয়েছেন বলে তিনি জানান।

২০১৮ সালের আগস্টে বিস্ফোরকভর্তি ড্রোনের সাহায্যে মাদুরোকে হত্যার চেষ্টা চালানো হয়। আঘাত হানার আগেই ড্রোনটিকে শনাক্ত করে তা লক্ষ্য করে গুলি চালায় মাদুরোর এক দেহরক্ষী এবং এতে ড্রোনটি একটি ভবনে গিয়ে পড়ে ও বিস্ফোরিত হয়।

মাদুরো যখন সেনাবাহিনীর সদস্যদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তখন এ হামলা হয় এবং তার ভাষণটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। ওই ঘটনার পর মাদুরো বক্তৃতা বন্ধ করে সমাবেশস্থল ত্যাগ করতে বাধ্য হন। ওই হামলায় মাদুরো অক্ষত থাকলেও তার সাত দেহরক্ষী আহত হন। এর আগে মাদুরো অভিযোগ করেছিলেন, আমেরিকা তাকে হত্যার চেষ্টা চালাচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি