৮ মে ২০২৬

আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের ইজতেমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের ইজতেমা

বাংলাপ্রেস ডেস্ক: বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব থেকেই দেশ বিদেশের মুরব্বিরা বয়ান শুরু করেন। এ পর্বের ইজতেমায় কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়েছেন। আছেন বিদেশি মেহমানরাও।

১৯ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

প্রথম দিন আজ শুক্রবার কয়েক লাখ মুসল্লি ইজতেমা মাঠে জুমার নামাজ আদায় করবেন।

গতকাল থেকে এখন পর্যন্ত বয়ান করেন ভারতের মাওলানা মুফতি শেহজাত, বয়ানের অনুবাদ করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম মুফতি আজিম উদ্দিন, এছাড়া মুরব্বি ইকবাল হাফিজ বয়ান করেন। তার বয়ানের তরজমা করেন কাকরাইলের শীর্ষ মুরব্বি মাওলানা মনির ইউছুফ, বয়ান করেন বাংলাদেশের মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম, ভারতের মাওলানা শামীম তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসেম। ভারতের মাওলানা চেরাগ আলী। তার তরজমা করেন বাংলাদেশের মাওলানা আশরাফ আলী।

জানা যায় পরিস্থিতি বিবেচনায় ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি এ ইজতেমায় অংশ নেননি। তবে নিজামুদ্দিনের পক্ষ থেকে তাবলিগের শীর্ষ মুরব্বি ও আলেমসহ ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে সৌদি আরব, পাকিস্তান, ভারত, ইরাক, তুরস্ক ও এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা থেকে অনেক মুসল্লি অংশ নিয়েছেন।

এ পর্বেও মুসল্লিদের জন্য থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া অসুস্থ মুসল্লিদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। মহানগর পুলিশ জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনসহ সরকারি সকল দফতর সার্বক্ষণিক ভাবে মুসল্লিদের সেবা দানে ব্যস্ত সময় পার করছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি