
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আলফাডাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছসেবক লীগের আয়োজনে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
করোনার কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে অালফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছসেবকলীগ বড় কোনও অনুষ্ঠান করে নাই। উপজেলার এই সংগঠনটি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কর্মসূচি হাতে নিয়েছে।
অালফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: এনায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সুজা, সহ-সভাপতি আ: রউফ তালুকদার, দপ্তর সম্পাদক সেলিম রেজা, পৌর আ'লীগের সভাপতি ও পৌর মেয়র মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলো ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৪ সালের ২৭ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল। গত বছর দেশে করোনা মহামারি শুরুর পর থেকে সংক্রমণ রোধে জন সচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও তার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। এছাড়া উপজেলার এক হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]