৪ মে ২০২৬

আ’লীগের নেতাকর্মীদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে : মজিবর রহমান মজনু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আ’লীগের নেতাকর্মীদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে : মজিবর রহমান মজনু

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া): বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকারের হাতে প্রচুর খাদ্য মজুদ রয়েছে। তা বিতরণেরও সক্ষমতা রয়েছে। কাজেই ত্রাণ নিয়ে কোনও প্রকার ঘাটতি অথবা গাফেলতি হবে না। বন্যা চলাকালীন ও পুনর্বাসন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী এবং সরকার বন্যার্ত মানুষের পাশে থাকবে। বন্যায় যারা ক্ষতিগ্রস্থ্য হয়ে ঘর-বাড়ি হারিয়েছেন তাদের এখন ও ভবিষতেও সহযোগিতা করা হবে। আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে দাঁড়ায়-তাদের সাহায্য করে। এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাদূর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপু, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম রেজা, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, কুদরত-ই-খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক মহসীন আলম, বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, রবিউল আউয়াল, সহদপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, সাধারন সম্পাদক সুলতানা জাহান, আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী, আব্দুল বারিক, ময়নুল হাসান লিটন, রবিউল হাসান ভুটান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, যুবলীগ নেতা রিপন মাহমুদ,স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন শামীম, মোয়াজ্জেম হোসেন, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা আল মাসুদ, আব্দুর রাজ্জাক ও লিটন মাহমুদ প্রমুখ। ত্রান বিতরণ অনুষ্ঠানে ভান্ডারবাড়ি ইউনিয়নের বানভাসি ৬৬৫টি পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি