৮ মে ২০২৬

আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লির ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৫ এপ্রিল) ভোরে আকস্মিক এই হামলা চালায় তারা। আলজাজিরার তথ্যমতে, নামাজরত মুসল্লিদের ওপরও আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী। তারা মসজিদের ভেতর থেকে অনেক মুসল্লিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ইসরায়েলি বাহিনীর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপে অন্তত সাতজন আহত হয়েছেন। ইবাদতরত মুসল্লিদের মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। ইসরায়েলের দাবি, মুখোশধারীরা মসজিদের ভেতর থেকে আতশবাজি, লাঠি এবং পাথর ছুড়েছিল। ইসরায়েলি বাহিনী বাধ্য হয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেছে। এদিকে, গত বছর থেকে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে সহিংসতা বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে, চলতি মাসে উত্তেজনা আরও বাড়তে পারে। কারণ, মুসলমানদের রমজান মাস এবং ইহুদি পাসওভারের (ইহুদিদের বাৎসরিক ইভেন্ট) উৎসব একসঙ্গে হওয়ায় সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি