৫ মে ২০২৬

আল-আকসা মসজিদের ইমাম শেইখ ওয়ালিদ সিয়াম গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আল-আকসা মসজিদের ইমাম শেইখ ওয়ালিদ সিয়াম গ্রেপ্তার

বিদেশ ডেস্ক: বিশ্বের মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের ইমাম শেইখ ওয়ালিদ সিয়ামকে গ্রেপ্তার করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী। গতরাতে একদল ইহুদিবাদী সেনা বাসভবনে হানা দিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।

আজ (বুধবার) আল-আকসা মসজিদের পাণ্ডুলিপি বিভাগের পরিচালক রেজওয়ান আমরু বলেছেন, ইমাম শেইখ ওয়ালিদ সিয়ামের বাসা পুরোণো কুদসের খান আয-যেইত এলাকায় অবস্থিত। ইহুদিবাদী সেনারা রাতের আধারে তার বাসায় হানা দিয়েছে। কোনো অপরাধ ছাড়াই সিয়ামকে গ্রেপ্তার করা হযেছে বলে তিনি জানান।

এদিকে, পশ্চিম তীরের আল-খলিল শহরের পুরোণো এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইহদিবাদীরা। ওই এলাকায় ফিলিস্তিনিদের জমি দখল করে গড়ে তোলা উপশহরের অধিবাসীরা এ হামলায় নেতৃত্ব দিয়েছে। উপশহরবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক ইসরাইলি পুলিশ মোতায়েন করা হয়েছে। ইসরাইলি দৈনিক হারতেজ তাদের এক প্রতিবেদনে স্বীকার করেছে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদি উপশহরবাসীর হামলা-নির্যাতন আগের বছরের চেয়ে তিনগুণ বেড়েছে। এতে বলা হয়েছে, সেখানে ২০১৮ সালে ফিলিস্তিনিদের ওপর ৪৮২ দফা হামলা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি