৬ মে ২০২৬

আকস্মিক বিস্ফোরণে গোবিন্দগঞ্জে নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আকস্মিক বিস্ফোরণে গোবিন্দগঞ্জে নিহত ৩
বাংলাপ্রেস ডেস্ক: আকস্মিক বিস্ফোরণে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে তিনজন নিহত হয়েছেন। তবে বিস্ফোরণের শব্দটি কীসের, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। বুধবার বিকেল চারটার দিকে মেকুরাই নয়াপাড়া গ্রামে কাসেম মিয়ার ছেলে বোরহান উদ্দিনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাড়ির মালিক বোরহান উদ্দিন (৩৬) ও একই গ্রামের মৃত কবির মিয়ার ছেলে অহেদুল মিয়া (৪০)। অপরজনের পরিচয় জানা যায়নি। গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্যের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি