৮ মে ২০২৬

আখেরি মোনাজাতে গাড়ি চলাচল বন্ধ থাকবে যেসব সড়কে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আখেরি মোনাজাতে গাড়ি চলাচল বন্ধ থাকবে যেসব সড়কে

বাংলাপ্রেস ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমা প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার। ইজতেমায় আগত মুসল্লি ও মোনাজাতে অংশ নেয়া মুসল্লিদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাজীপুরে সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে।

জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, বিশ্ব ইজতেমায় অংশ নেয়া লক্ষ লক্ষ মুসুল্লি ছাড়াও অসংখ্য মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমাস্থলে আসেন। এর জন্য আলাদা ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি জানান, মুসল্লিদের চলাচলের সুবিধার জন্য আগামীকাল রোববার ভোর রাত ৪টা হতে টঙ্গীমুখী সবগুলো রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ রাখা হবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী গাড়িগুলো গাজীপুর চৌরাস্তায় ও কোনাবাড়িতে। এছাড়া ঢাকা বাইপাস সড়কের ভোগড়ায়, শাখা রোড বোর্ডবাজার, মীরেরবাজার থেকে আসা প্রত্যেকটি সড়ক ক্রসিং বন্ধ করে দেয়া হবে। আর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী যানবাহনগুলো ঢাকার মহাখালী থেকে বন্ধ থাকবে।

মোনাজাতের পর মুসল্লিরা ময়দান থেকে যাওয়ার পর রাস্তা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতির উপর ভিত্তি করে ৪টা বা ৫টার দিকে যানবাহন চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করে দেয়া হবে।

তিনি বলেন, ‘আমরা প্রস্তুত রয়েছি। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে ইজতেমার কাজ সম্পন্ন করতে পারব।’

উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর চারদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি