৬ মে ২০২৬

আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে ইজতেমার প্রথমপর্ব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে ইজতেমার প্রথমপর্ব
বাংলাপ্রেস ডেস্ক: আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ। আখেরি মোনাজাতে অংশ নিতে আজও তুরাগ অভিমুখে ঢল মুসল্লিদের। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে কামারপাড়া থেকে আব্দুল্লাপুর এবং আব্দুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস সড়কে বন্ধ রয়েছে, যান চলাচল। ঘন কুয়াশা বা শীত কোনো কিছুই বাধা হতে পারেনি আল্লাহর নৈকট্য লাভের ইচ্ছের কাছে। লাখো মানুষের পদভারে মুখর ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা। ইজতেমার এই পর্বে অংশ নিয়েছেন তাবলিগ জামাতে জুবায়েরপন্থী হিসেবে পরিচিতরা। এরপর ২০ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ওই পর্বে অংশ নেবেন সাদ কান্ধলভির অনুসারীরা। শুক্রবার বাদ ফজর ইজতেমা শুরুর পর থেকে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর দীর্ঘ সময় নিয়ে বয়ান করা হয়। জোহর ও আসরের সময় বয়ান হয় ছোট পরিসরে। সকাল সাড়ে ১০টার দিকে বিশেষ শ্রেণি-পেশার মানুষ যেমন ছাত্র, শিক্ষক, পেশাজীবী আলেমদের নিয়ে আলাদা বয়ান হয়। এ সময় ইজতেমার মাঠে অন্যরা তালিমের কাজে ব্যস্ত থাকেন। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানান, আখেরি মোনাজাত সকাল ১০টা থেকে ১১টার মধ্যে সুবিধাজনক সময়ে শুরু হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি