৪ মে ২০২৬

আখানগর ইউনিয়ন আ, লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আখানগর ইউনিয়ন আ, লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ২নং আখানগর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঝাড়গাঁও বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রোমান বাদশাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ‌্যক্ষ মজিবর রহমান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন, ইউনিয়ন সহ-সভাপতি আমির হোসেন, ইউনিয়ন সাবেক সভাপতি রেজাউল ইসলাম, তাজেমুল হক প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুখছেদুল হক স্বপন চৌধুরী। সভায় আখানগর ইউনিয়ন আওয়ামীলীগ ছাত্রলীগ,যুবলীগ,মহিলালীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার জন্য দলকে সুসংগঠিত করার এবং কাধে কাধ রেখে কাজ করার আহবান জানানো হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি