৪ মে ২০২৬

আকাশ থেকে আছড়ে পড়লো বিমানের তেলের ট্যাংক!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আকাশ থেকে আছড়ে পড়লো বিমানের তেলের ট্যাংক!

বাংলাপ্রেস ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের বটতলা নামক স্থানে হঠাৎ করে আকাশ থেকে বিমানের একটি তেলের ট্যাংক পড়েছে।

আজ রোববার বিকেল ৪টার পর এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিষয়টি জানার পর তাদের ভীতি দূর হয়েছে।

পাগলা থানা পুলিশের ওসি (তদন্ত) ফায়জুর রহমান বলেন, বটতলা এলাকার মসজিদের পাশে বিমান থেকে একটি তেলের ট্যাংক পড়েছে বলে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পাই।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো প্রশিক্ষণ বিমান থেকে তেলের ট্যাংকটি পড়েছে। বিষয়টি বিমান বাহিনীকে অবহিত করা হয়েছে। তারা এলে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি