৭ মে ২০২৬

আকার বাড়ল মন্ত্রিসভার, শপথ নিলেন ইমরান ও ইন্দিরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আকার বাড়ল মন্ত্রিসভার, শপথ নিলেন ইমরান ও ইন্দিরা

বাংলাপ্রেস ডেস্ক: মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। একই সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে ফজিলাতুন্নেসা ইন্দিরা শপথ নিয়েছেন।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হয়। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (১২ জুলাই) তাদের মন্ত্রী হিসেবে নিযুক্ত করার বিষয়টি প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই আদেশে বলা হয়, শপথ নেওয়ার দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি তাদের এ নিয়োগ দিয়েছেন।

ইমরান আহমদ বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শপথ নেওয়ার পর তাদের দফতর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে।

তবে ধারণা করা হচ্ছে, ইমরান আহমদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। আর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা পেতে পারেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে ৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। শেখ হাসিনার মন্ত্রিসভায় বর্তমানে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিন জন উপ-মন্ত্রী রয়েছেন।

তিন মাসের মাথায় মন্ত্রিসভায় সামান্য রদবদল আনা হয়। সে সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছিল। বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি