৬ মে ২০২৬

আজকের দিনটি কালো দিন হিসেবে লিপিবদ্ধ থাকবে: পেন্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আজকের দিনটি কালো দিন হিসেবে লিপিবদ্ধ থাকবে: পেন্স
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে আজকের যে ঘটনা ঘটেছে তা কালো দিন হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকবে। কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয় স্বীকৃতির প্রক্রিয়ার সময় ট্রাম্প সমর্থকদের ভয়াবহ তাণ্ডবের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ কথা বলেন। সহিংসতার পরও সিনেটে অধিবেশন শুরু হওয়ার পর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ‘যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে আজকের দিনটি একটি কালো দিন হিসেবে উল্লেখ থাকবে।’ এর আগে ভাইস-প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, হামলার সময়ও ক্যাপিটল হিল ছেড়ে যাননি পেন্স। সিনেটের সভাপতির দায়িত্ব পালন করা পেন্স সব সময়ই কংগ্রেসের নেতৃত্ব, পুলিশ এবং বিচার ও প্রতিরক্ষা বিভাগের সাথে যোগাযোগ রেখেছেন যাতে ‘ক্যাপিটলকে নিয়ন্ত্রণে নিয়ে কংগ্রেস আবার শুরু করা যায়।’ পরে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ‘যারা আজ ক্যাপিটলে বিপর্যয় সৃষ্টি করেছেন, আপনারা জয়ী হতে পারেননি। সহিংসতা সৃষ্টিকারীরা কখনো বিজয়ী হন না। স্বাধীনতা বিজয়ী হয়, এটা এখনো জনগণের হাউজ। আমরা যেহেতু আবার এই চেম্বার শুরু করছি, বিশ্ব আবার একবার দেখবে যে, অভূতপূর্ব সহিংসতা এবং ভাংচুরের মধ্যেও আমাদের গণতন্ত্রের দৃঢ়তা এবং শক্তি কতটা মজবুত।’ বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি