৫ মে ২০২৬

আজ ভারত যাচ্ছেন পুতিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পিএম
আজ ভারত যাচ্ছেন পুতিন

বাংলাপ্রেস ডেস্ক:   রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতে যাচ্ছেন।  ক্রেমলিন এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছে।

সফরকালে রুশ প্রতিনিধি দল ভারতের সঙ্গে রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক ও মানবিক খাতে সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। পাশাপাশি চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুও আলোচনার এজেন্ডায় থাকবে।

সফরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাসভবনে পুতিনকে স্বাগত জানাবেন। সেখানে দুই নেতার মধ্যে একান্তে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

পরদিন সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। এ সময় প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন। এরপর দুই দেশের মধ্যে সীমিত ও বৃহৎ পরিসরে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে।

দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক এবং পুতিনের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা। এছাড়া তিনি 'রাশিয়া–ইন্ডিয়া বিজনেস ফোরাম'-এ অংশ নেবেন এবং মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।

দুই দেশের বাণিজ্যিক ও অ-বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে দশটি আন্তঃসরকারি নথি এবং ১৫টিরও বেশি চুক্তি ও স্মারকলিপি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

দিল্লি ও মস্কোর মধ্যে এই সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে চাপ দেওয়ার কয়েক মাস পরেই পুতিনের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়েই এই সফরটি হচ্ছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি