৫ মে ২০২৬

আজ থেকে শুরু হচ্ছে সুপ্রিমকোর্টের কার্যক্রম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ থেকে শুরু হচ্ছে সুপ্রিমকোর্টের কার্যক্রম
বাংলাপ্রেস ডেস্ক:  সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ বুধবার থেকে। গত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশের কারণে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বিভিন্ন বিচারিক বেঞ্চ গঠন করা হয়। এসব বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদির শুনানি ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। অবকাশকালীন বেঞ্চে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা সংক্রান্ত বিভিন্ন মামলা এবং নিবন্ধন বাতিল হওয়া জামায়াত দলীয় প্রার্থীতা নিয়ে মামলার শুনানি ও আদেশ হয়েছে। এছাড়াও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশান জাজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করা হয়। বিচারপতি মো. নূরুজ্জামান গত ২৪ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি গ্রহণ করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি